Kolkata

ভাঙা ইট দিয়ে এঁকে দিলেন গণ্ডি, বাজারে হাজির মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বিকেলে আচমকা রাস্তায় বার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবারই তিনি নবান্নে বোর্ডে এঁকে বুঝিয়ে দিয়েছিলেন বাজার করতে বার হলেও দোকানের সামনে কীভাবে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। সেটা মানা হচ্ছে কিনা, সকলে সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা, এসব দেখতে বেরিয়ে তিনি প্রথমেই হাজির হন পোস্তা বাজারে। তারপর জানবাজারে। সেখান থেকে পাশেই তালতলা বাজারে। এরপর গড়িয়াহাট।

মুখ্যমন্ত্রী এদিন রাস্তায় পড়ে থাকা একটি ইট তুলে নিয়ে নিজেই রাস্তায় গোল করে গণ্ডি এঁকে বুঝিয়ে দেন কীভাবে দূরত্ব বজায় রাখতে হবে। কিছু জায়গায় মানুষ যে দূরত্বে ছিলেন তা তাঁর পছন্দ হয়নি। সেটাও বুঝিয়ে দেন। বলে দেন এই গণ্ডি মেনে যেন সকলে দাঁড়ান। সেইসঙ্গে বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। জানতে চান আনাজ আনতে তাঁদের সমস্যা হচ্ছে কিনা। পথচলতি কয়েকজনের সঙ্গেও কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন আচমকাই বার হয়ে পরিস্থিতি ঘুরে দেখেন। এদিকে লকডাউন সত্ত্বেও রাস্তায় কিন্তু কয়েকজন মানুষ বেরিয়ে পড়ছেন। এমনকি ভুয়ো কাগজ দেখিয়েও রাস্তায় ঘোরা নিশ্চিত করার চেষ্টা করেন কয়েকজন। যদিও পুলিশ তাঁদের ফেরত পাঠিয়ে দেয়। কয়েকজনকে শাস্তিও দেন পুলিশকর্মীরা। করোনা রুখতে বাড়িতে থাকার পরামর্শ যে কতটা গুরুত্বপূর্ণ তা বারবার বোঝানোর চেষ্টা সত্ত্বেও এখনও কিছু মানুষের হুঁশ ফেরানো যাচ্ছেনা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026