Kolkata

একমাসের রেশন একসঙ্গে, সামাজিক ভাতা ২ মাসের একসঙ্গে

করোনা মোকাবিলায় রাজ্য সরকার তৎপর। সেইসঙ্গে মানুষকে যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, রেশন দোকান খোলা থাকছে। খাবার নিয়ে চিন্তা করার দরকার নেই। তবে যাতে বারবার বাড়ি থেকে না বার হয়ে একবার বার হয়েই সারা মাসের বরাদ্দ রেশন সকলে পেয়ে যান সেকথা জানান মুখ্যমন্ত্রী। ফলে আগামী দিনে একমাসের রেশন এক দিনেই পেয়ে যাবেন গ্রাহকরা। তাঁদের আর বারবার আসতে হবেনা।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, যাঁরা রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের আওতায় মাসে মাসে টাকা পান, তাঁদের এপ্রিল ও মে মাসের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। যাঁরা মার্চের টাকা এখনও পাননি তাঁদের সুরাহার জন্য মার্চ ও এপ্রিলের প্রাপ্য একসঙ্গে দিয়ে দেবে রাজ্য সরকার। তাতে তাঁদের হাতে এই পরিস্থিতিতে কিছু টাকা এসে যাবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিধবা ভাতা, কৃষক ভাতার মত নানা প্রকল্প।

মুখ্যমন্ত্রী জানান, তিনি খাবারের সমস্যায় ভোগা মানুষজনেরও পাশে আছেন। তাঁরা যাতে অভুক্ত না থাকেন সেজন্য আইসি ও বিডিওদের নজর রাখার নির্দেশ দেন তিনি। তিনি এও জানান, হাওড়ায় একটি ধর্মীয় প্রতিষ্ঠান দেড়শো মানুষকে খাওয়ানোর বন্দোবস্ত করেছে। এমন বেশ কিছু বন্দোবস্ত হচ্ছে। তাছাড়া রাজ্য সরকারও পাশে রয়েছে।

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026