National

পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, পেলেন ধ্বজা

২০১৭ সালে এসেছিলেন পুরীর মন্দিরে। ফের এলেন। দেশবাসীর জন্য শান্তি কামনা করে পুজোও দিয়েছেন। তাঁর হৃদয় কাঁদছিল। তাই পুজো দিতে আসা। দিল্লির জন্য শান্তি কামনা করেছেন তিনি। বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান যে তিনি পুজো দেওয়ার পর তাঁকে পুরীর মন্দিরের ধ্বজা উপহার স্বরূপ দেওয়া হয়। এটা পেয়ে তিনি খুশি।

মুখ্যমন্ত্রী অবশ্য এদিন সাংবাদিকদের যাবতীয় রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেছেন। সে দিল্লির পরিস্থিতিই হোক বা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক। শুধু এটুকু জানান যে নবীন পট্টনায়েকের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। এর বাইরে কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর তিনি দেননি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যথেষ্ট সাবধানী।

গত মঙ্গলবার সন্ধেয় ওড়িশা পৌঁছন মুখ্যমন্ত্রী। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রীর একার নয়। ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে থাকছেন। আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠক। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহর একান্ত বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এই বৈঠকের দিকে চেয়ে অনেকেই। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর মন্দিরে পুজো দিলেন এদিন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026