Kolkata

সংঘাতের বরফের ওপর বসেই একান্ত বৈঠকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বভার নিয়ে গত বছরের জুলাই মাসে রাজ্যে আসেন জগদীপ ধনকর। রাজ্য সরকারের সঙ্গে তাঁর প্রথম চিড় ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘেরাও মুক্ত করতে গিয়ে। তারপর থেকে ক্রমশ রাজ্য সরকার ও রাজ্যপাল সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ২ পক্ষের মধ্যে সংঘাতের এক কঠিন বরফ তৈরি হয়। এই অবস্থায় গত মাসে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজভবনে গিয়ে দেখা করেন রাজ্যপালের সঙ্গে।

বাজেট অধিবেশনের আগেই পার্থবাবু সেখানে যান। পরে মুখ্যসচিবও যান। বাজেট অধিবেশনের দিন আবার রাজ্যপাল রাজ্যের লিখে দেওয়া বাজেট বক্তৃতাই পাঠ করেন। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা বলা, হাসি সবই মনে করিয়েছিল বরফ তাহলে গলল। কিন্তু তারপরই ফের সংঘাত সামনে আসে। এই অবস্থায় সোমবার তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে হাজির হলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে এদিন প্রায় ১ ঘণ্টার বৈঠক হয়। একান্ত বৈঠকে ঠিক কী কী প্রসঙ্গ উত্থাপিত হয়েছে তা অবশ্য পরিস্কার নয়। তবে বৈঠকের পর রাজ্যপাল বৈঠক অত্যন্ত সন্তোষজনক হয়েছে বলে দাবি করে ট্যুইট করেন। এ রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এটাই প্রথম আনুষ্ঠানিক একান্ত বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক আদৌ আগামী দিনে বরফ গলাতে পারে কিনা তা সময়ই বলে দেবে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026