State

নৈহাটিতে বিস্ফোরণ, ভাঙল বাড়ি, কান্নার রোল, ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে এদিন পুলিশও হয়তো বুঝল না কী হল! যে কোনও যুদ্ধে কোথাও বড়সড় বোমা পড়লে যে চিত্র উঠে আসে, বাজেয়াপ্ত বাজির মশলা নিষ্ক্রিয় করতে গিয়ে একদম হুবহু সেই ছবি উঠে এল। নৈহাটিতে গঙ্গার পাড়ে যে বিস্ফোরণ এদিন হয় তাতে ওপারের চুঁচুড়ার মানুষের বাড়িঘর চুরমার হয়ে যায়। আশপাশের এলাকার মানুষের কথা তো বলে বোঝানোর নয়। পুলিশের কাণ্ডজ্ঞান নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। এদিন বিস্ফোরণের পর প্রাথমিক আতঙ্ক কাটিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। পুলিশের গাড়িতে আগুনও দেওয়া হয়।

অনেক বাড়িরই টালির চাল বা অ্যাসবেস্টসের চাল ভেঙে পড়েছে। জানালার কাচ ভেঙে তছনছ হয়ে গেছে। বাড়িতে বড়বড় ফাটল ধরেছে। আশপাশে অনেক এমন বাড়ির বাসিন্দারা প্রাণভয়ে আতঙ্কিত। কান্নার রোল পড়ে যায় ঘরে ঘরে। অনেকের বাড়ির একটা বড় অংশই ভেঙেছে। সকলেরই দাবি, এখানে গত কয়েকদিন ধরেই বাজি নিষ্ক্রিয় করতে পুলিশ বাজি পোড়াচ্ছিল। কিন্তু সে আওয়াজ এদিনের ধারেকাছেও আসেনা।

বিস্ফোরণের পর বিস্তীর্ণ এলাকা থরথর করে কেঁপে ওঠে। বহু মানুষ ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এদিনই সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে মধ্যমগ্রাম থেকে বারাসত মিছিল করেন মুখ্যমন্ত্রী। বারাসতে একটি যাত্রা উৎসবের সূচনাও করে যান। সেখানেই তিনি মঞ্চ থেকে বলেন, তিনি শুনেছেন এমন একটা ঘটনা ঘটেছে। তিনি বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় বিধায়ককে ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি। তাছাড়া যাঁদের এই বিস্ফোরণে যা ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য জেলাশাসককে নির্দেশ দেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026