Kolkata

সিএএ ও এনএরসি বাতিল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী

সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে গত সোমবার থেকেই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই থাকছে কর্মসূচি। মুখ্যমন্ত্রী জানিয়েও দিয়েছেন তাঁদের এই আন্দোলন চলবে। দলের তরফে তাঁর কর্মসূচি শুক্রবার ফের একবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন আগামী দিনগুলোতে কবে কীভাবে বিক্ষোভ আন্দোলন হবে। শুক্রবার পার্ক সার্কাসে রয়েছে জনসভা। এরপর শনি ও রবিবার আগামী কর্মসূচির জন্য প্রস্তুতি। ফলে ওই ২ দিন কোনও কর্মসূচি থাকছে না।

আগামী সোমবার কলকাতা ছাড়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে মিছিল-মিটিং করবে তৃণমূল কংগ্রেস। তার পরদিন মঙ্গলবার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে থেকে মিছিল শুরু হবে। মিছিল শেষ হবে বেলেঘাটায় গান্ধী ভবনের সামনে। ২৫ ডিসেম্বর বড়দিন। ওইদিন কোনও কর্মসূচি থাকছে না। ২৬ তারিখ তৃণমূল ট্রেড ইউনিয়নের তরফে দমদম ও কামারহাটিতে মিছিল হবে। ২৭ তারিখ তৃণমূলের ক্ষেত মজদুর কিষাণ ইউনিট সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত মিছিল করবে। ২৮ ও ২৯ তারিখ ফের রাজ্য জুড়ে প্রতিবাদ ধর্না।

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ওই দিনটির জন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন তৃণমূল নেতা কর্মীরা। তাই ৩০ ও ৩১ কোনও কর্মসূচি নেই। ১ জানুয়ারি ২০২০-তে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পালিত হবে নাগরিক অধিকার দিবস। রাজ্যের সমস্ত বুথ স্তরে এই দিনটি পালিত হবে। এছাড়াও রাজারহাটে তৃণমূলের মহিলা ইউনিট মিছিল করবে। এদিন ১ জানুয়ারি পর্যন্ত এভাবেই সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ আন্দোলনের তার বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী হিসাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তাঁর দলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। এখান থেকেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন তিনি যেন নিজে উদ্যোগ নিয়ে সিএএ ও এনআরসি বাতি করেন। দেশের মানুষ চাইছেন না। সেটা মাথায় রেখে এই পদক্ষেপ করা উচিত প্রধানমন্ত্রীর।

তাঁর গণভোটের দাবি নিয়ে চর্চাতেও এদিন কিছুটা জল ঢালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন পরিস্কার করে দেন দেশের সব মানুষকে নিয়ে ভোট তিনি বলেননি। তিনি বলেন বিষয়টিতে রাষ্ট্রপুঞ্জ নজর দিক। হিউম্যান রাইটস সংগঠনগুলি এগিয়ে আসুক। তাঁদের মধ্যে ভোটাভুটি হোক। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করার পর সেখান থেকেই তিনি চলে যান পার্ক সার্কাস ময়দানে। সেখানে সিএএ ও এনআরসি বিরোধী একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মমতা। মঞ্চে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, লেখক আবুল বাশার, চিত্রকর শুভাপ্রসন্ন সহ নাগরিক সমাজের অনেকে।

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026