Kolkata

দিনগুলো খারাপ যাচ্ছে, বড়দিনের উৎসবের সূচনা করে বললেন মুখ্যমন্ত্রী

দিনগুলো খারাপ যাচ্ছে। তবে এমনটা থাকবেনা। একদিন সকাল হবেই। সোমবার সন্ধেয় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেকেই ভুলতে বসেছেন ডিসেম্বরের মাঝখানে রয়েছেন সকলে। আর কদিন পরই বড়দিন। তারপর নতুন বছর। বছর শেষের আনন্দ দরজায় কড়া নাড়ছে। কলকাতার পার্ক স্ট্রিটে তারই ঢাকে কাঠি পড়ল সোমবার।

বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে পার্ক স্ট্রিট চিরকালই সেজে ওঠে কনের সাজে। সেই পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন কার্নিভাল। পার্ক স্ট্রিট চত্বরকে আরও বেশি করে সাজিয়ে তোলা হয়। অ্যালেন পার্কে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। বড়দিনের বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় এই উৎসব।

প্রতিবারই এই উৎসবের সূচনা করতে হাজির থাকেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে বিশাল পদযাত্রার পরও তিনি এদিন সময়েই হাজির হন অ্যালেন পার্কে। অনুষ্ঠানের সূচনা করেন। তবে এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে ঘুরে ফিরে এসেছে সেই নাগরিকত্ব প্রসঙ্গ। সকলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেগে বলেন, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য নির্ধারিত ২টি আসন সংসদ থেকে তুলে দেওয়া হয়েছে। যা তিনি ভাল ভাবে নিতে পারছেন না।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026