Kolkata

জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিল দেশের সম্মানে আঘাত, বললেন মুখ্যমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্কের কথা সকলের জানা। শিনজো আবে-র আগামী ১৫ ডিসেম্বর ৩ দিনের সফরে ভারতে আসার কথা ছিল। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা ছিল। যা অনুষ্ঠিত হত গুয়াহাটিতে। শুক্রবার শিনজো আবে-র সঙ্গে সেই বৈঠক বাতিল হয়েছে বলে জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। নাগরিকত্ব বিল নিয়ে যেভাবে আগুন জ্বলছে গুয়াহাটিতে সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ফাইল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ছবি – আইএএনএস

গত বৃহস্পতিবারই ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রী। তারপরই দিনই জাপানের প্রধানমন্ত্রী সফর বাতিল করলেন। এভাবে জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিলকে দেশের সম্মানে আঘাত বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই প্রসঙ্গ টেনে তিনি জানান এভাবে জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিল দেশের সম্মানে বড় আঘাত।

বিদেশমন্ত্রকের তরফে ট্যুইট করে শিনজো আবে-র সফর বাতিলের কথা পরিস্কার করার পাশাপাশি জানানো হয়েছে ২ রাষ্ট্রনেতাই তাঁদের বৈঠক ২ জনের সুবিধামত একটি সময়ে ধার্য করে করবেন বলে স্থির করেছেন। নাগরিকত্ব বিল রাষ্ট্রপতির সইয়ের পর আইনে পরিণত হয়েছে। এদিকে এটিকে কেন্দ্র করে অসম কিন্তু এখনও অগ্নিগর্ভ। এদিন কার্ফু কিছুটা শিথিল হলেও পরিস্থিতি মোটেও ভাল নয়। অনেক ট্রেন বাতিল হয়েছে। রাস্তাঘাট থমথমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026