State

জোট বাঁধুন, কোনও এনআরসি হবেনা, বললেন মুখ্যমন্ত্রী

খড়গপুরের জনসভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এ রাজ্যে কোনও এনআরসি তিনি হতে দেবেন না। মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্য থেকে, এ দেশ থেকে কাউকে তাড়ানো যাবেনা। ভয় না পেয়ে সকলকে একজোট বাঁধার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তিনি কথা দিচ্ছেন, এখানে কোনও এনআরসি, কোনও নাগরিকত্ব বিল হতে দেবেন না।

সোমবারই লোকসভায় বিরোধীদের প্রবল প্রতিরোধের মধ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেদিনই খড়গপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার জানিয়ে দিলেন কোনও এনআরসি তিনি হতে দেবেন না। নাগরিকত্ব সংশোধনী বিল আর এনআরসি একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে রোটি, কাপড়া আর মকান দেওয়ার পরামর্শ দেন। এনআরসি করে মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করা যাবে না বলেও জানিয়ে দেন তিনি।

খড়গপুরে প্রথমবার তৃণমূল বিধানসভা নির্বাচনে জিতেছে। বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছে। জয়ের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানাতে তিনি হাজির হবেন সেখানে। এদিন ছিল সেই দিন। মুখ্যমন্ত্রী এদিন খড়গপুরে জনসভা করে তৃণমূলকে জেতানোর জন্য খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে সুর চড়িয়ে জানিয়ে দেন এ রাজ্যে তিনি এনআরসি বা নাগরিকত্ব বিলের প্রভাব পড়তে দেবেনন না।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026