State

রাজ্যে এনআরসি হতে দেব না, বললেন মুখ্যমন্ত্রী

সংসদে দাঁড়িয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন দেশ জুড়ে এনআরসি হবে। বাদ যাবেনা অসমও। সেইসঙ্গে তিনি সকলকে আশ্বস্ত করে বলেছেন, এজন্য কারও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার মত এনআরসি-তে কিছু নেই। অমিত শাহ একথা বলার পরই কিন্তু তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বারবার বলে এসেছেন এ রাজ্যে এনআরসি হতে দেবেন না। কিন্তু অমিত শাহ এদিন দেশজুড়ে এনআরসি হওয়ার কথা বলার পর তিনি ফের জানিয়ে দেন এ রাজ্যে তিনি এনআরসি হতে দেবেন না।

অমিত শাহ এদিন এই বক্তব্য পেশ করার পর মুর্শিদাবাদের সাগরদিঘিতে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান এমন কোনও তালিকা তৈরির উদ্যোগ তিনি পশ্চিমবঙ্গে নিতে দেবেন না। এখানে এনআরসি হবেনা। তাঁর সরকার এ ধরনের কোনও চেষ্টা বাস্তবায়িত হতে দেবেনা। তিনি স্পষ্ট জানান, কেউ কারও নাগরিকত্ব কেড়ে নিতে পারবেনা।

অসমে এনআরসি-তে কেন ১৪ লক্ষ হিন্দু ও বাঙালির নাম বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে সরাসরি বিজেপি-কে প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন, এনআরসি-র নামে কিছু মানুষ এ রাজ্যে গোলমাল পাকানোর চেষ্টা করছে। এনআরসি হবে বলে প্রচার করছে। কিন্তু এ রাজ্যে এনআরসি হবে না বলে এদিন স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026