State

তৃণমূল কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী, পুলিশকে ধমক

পুলিশের বিরুদ্ধে এত হেনস্থার অভিযোগ উঠছে কেন? কেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এলে তা দ্রুত নেওয়া হচ্ছে। তাঁদের গ্রেফতার করা হচ্ছে। অথচ যখন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন সেই অভিযোগ গ্রহণ করছে না পুলিশ। এটা কেন হচ্ছে? রীতিমত কড়া গলায় একথা মেদিনীপুরের ডেবরায় প্রশাসনিক বৈঠকে বসে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ কর্তাদের উদ্দেশ্য করে এদিন রীতিমত ক্ষোভ উগরে দেন তিনি। তৃণমূল খুব সহজলভ্য হয়ে গেছে। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ দ্রুত গ্রহণ করা যায়। তাদের তুলে আনা যায়। এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রীও। এদিন বিভাগীয় মন্ত্রীর কাছেই ধমক খেলেন পুলিশ কর্তারা। মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নজর রাখুন যেন বাংলা বিকিয়ে না যায়।

রেড করতে যাওয়ার সময় পাচারকারীদের কাছে আগেই খবর পৌঁছে যাচ্ছে। তাদের খবর দিয়ে দেওয়া হচ্ছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসব কারা করছে তা তিনি জানেন। রেড করতে যাওয়ার সময় যেন কেউ জানতে না পারে সেদিকে নজর রাখার কথা জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর তোপের মুখ থেকে রেহাই পাননি জেলাশাসকও। রাস্তাঘাটের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সাফ জানান পিডব্লিউডি একেবারেই ভাল কাজ করছে না।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026