National

এ রাজ্যে এনআরসি-র দরকার নেই, অমিত শাহকে জানিয়ে এলেন মমতা

অমিত শাহ পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে কোনও কথা বলেননি। তবে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে এসেছেন। পশ্চিমবঙ্গে যে এনআরসি-র দরকার নেই তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বেরিয়ে এসে জানিয়েছিলেন তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর এনআরসি প্রসঙ্গে কোনও কথা হয়নি। বৃহস্পতিবার দুপুরে নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কিন্তু সেই এনআরসি প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়ে এসেছেন। তাতে তিনি অসমে এনআরসি করায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে জানিয়ে বলেছেন, এঁদের মধ্যে অনেক বাংলাভাষী, হিন্দিভাষী ও অসমিয়া মানুষ রয়েছেন। অনেক সঠিক ভোটারের নামও বাদ পড়েছে। বিষয়টি দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। বৈঠক শেষে একথা নিজেই জানান মুখ্যমন্ত্রী।

অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বে এ রাজ্যেও এনআরসি চালু করার দাবিতে সোচ্চার হন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় খোদ জানিয়ে দেন এ রাজ্যে তিনি বেঁচে থাকতে এনআরসি চালু করতে দেবেন না। এই উত্তপ্ত পরিস্থিতিতে কিন্তু অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর দেড়টা নাগাদ বৈঠক হয়। আধঘণ্টা বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীকে হলুদ গোলাপ দিয়েই অভিনন্দন জানান মমতা। এদিন অমিত শাহর হাতেও সেই হলুদ গোলাপের বোকে তুলে দেন মুখ্যমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026