Kolkata

বাড়ছে বেতন, পে কমিশনের সুপারিশ মেনে নেবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

পে কমিশন যে সুপারিশ করেছে তা মেনে নেবে তাঁর সরকার। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মচারিদের তৃণমূল সংগঠনের সভায় এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ফলে আগামী বছরের জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে যে জানুয়ারির মাইনে রাজ্য সরকারি কর্মচারিরা পাবেন সেখানে এই সুপারিশের প্রতিফলন দেখা যাবে। যার সহজ অর্থ দাঁড়ায় মাইনে বাড়বে। তবে মুখ্যমন্ত্রী এদিন জানান তাঁর হাতে সবে সুপারিশের প্রথম পার্ট এসেছে।

রাজ্যে ষষ্ঠ পে কমিশন বসে ২০১৬ সালে। সেই পে কমিশনের সময় বাড়াতে বাড়াতে ৩ বছর কেটে গেছে। এখনও সেই পে কমিশন কার্যকর হয়নি। তার রিপোর্টই এতদিন জমা পড়েনি। এ নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে ক্ষোভ ছিল। যা কিছুটা হয়তো ভোট বাক্সেও বুঝতে পারে ক্ষমতাসীন সরকার। লোকসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারিদের ভোটে এগিয়ে থেকেছে বিজেপি। যা হয়তো মমতা সরকারকে কিছুটা চাপে রাখছিল। আগামী বছর পুরসভা নির্বাচন। তার পরের বছর বিধানসভা নির্বাচন। ফলে সে চিন্তা অবশ্যই ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বামেরা ২০০৬ সালের বেতন কমিশন রিপোর্ট কার্যকর করেছিল ২ বছর পর। বামেদের চেয়ে তৃণমূল সরকার ইতিমধ্যেই ডিএ অনেক বেশি দিয়েছে বলেও দাবি করেন তিনি। জানান এখনও পর্যন্ত ৯৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তৃণমূল। বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে তাঁর সরকারের কোষাগার থেকে আরও ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026