পাখির চোখ পঞ্চায়েত

২০১৮-তে পঞ্চায়েত নির্বাচন। হাতে আর মাত্র ২ বছর সময়। তাই এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম কর্মী সম্মেলনে সেকথা স্পষ্টও করে দিলেন তিনি। বিপুল ভোটে জিতে সবে ক্ষমতায় এসেছে তৃণমূল। রাজ্যবাসীর এই ভোটব্যাঙ্ককে উন্নয়ন দিয়ে ধরে রাখতে চাইছেন তিনি। তাই স্থানীয় সমস্যার দিকে নজর রাখা, সেগুলির দ্রুত সমাধানের ব্যবস্থা করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন মমতা। উন্নয়নকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া এবং দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে এলাকার নেতা, সকলকেই মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যস্তরে নীতি নির্ধারণ কমিটি গড়ে তাদের প্রতি মাসের প্রথম শনিবার বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন মমতা। সেইসঙ্গে জেলায় জেলায় কমিটি গড়ে তাদের প্রতি মাসের শেষ শনিবার একসঙ্গে বসে এলাকার উন্নয়ন, সমস্যা নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন তিনি। জনসংযোগ বাড়াতে বিধায়কদেরও প্রতি মাসে একদিন করে এলাকায় সভা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার হলে এলাকায় পাল্টা প্রচারেরও নির্দেশ দেন তিনি।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026