Kolkata

আর্থিক উন্নয়ন নয়, কেন্দ্রের এখন একটাই কাজ রাজনীতি করা, খোঁচা মমতার

দেশের আর্থিক উন্নয়নের দিকে নজর নেই। কেন্দ্রের এখন শুধু একটাই কাজ রাজনীতি করা। ফের সোশ্যাল সাইটকে হাতিয়ার করে এভাবেই কেন্দ্রকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রবিবার জানান ২০১৮-১৯ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার সবচেয়ে বেশি এসেছে। ১২.৩৮ শতাংশ বৃদ্ধির হার। যা সারা ভারতের মধ্যে সবোর্চ্চ। আর এই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের তৈরি। রাজ্যের এই গর্বের দিনের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মমতা।

মমতা এদিন লেখেন, দেশের কী পরিস্থিতি তা সকলের বোঝার সময় এসেছে। কেন্দ্রীয় সরকার দেশের আর্থিক উন্নয়ন ভুলে এখন শুধু রাজনীতি করছে এবং শুধুই রাজনীতি করছে। যার ফলে দেশের সার্বিক বৃদ্ধির হার ক্রমশ পড়ছে। ৪৫ বছরে বেকারত্ব সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে। সার্বিক জিডিপির হার পড়ছে। ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ গত বছরের তুলনায় ৫ শতাংশ পড়েছে।

এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সরকারি সংস্থার বেসরকারিকরণের প্রচেষ্টারও বিরোধিতা করেন। খতিয়ান তুলে ধরে মমতা লেখেন এফডিআই পর্যন্ত নেগেটিভ গ্রোথ রেট উপহার দিয়েছে। যদিও এর পাল্টা বিজেপির তরফে এখনও কিছু বলা হয়নি। অন্যদিকে খতিয়ানের হাত ধরে পশ্চিমবঙ্গের এই আর্থিক বৃদ্ধির হার সামনে এনে কিন্তু বিজেপির ওপর একটা চাপ তৈরি করে দিলেন মমতা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026