State

মহিলাদের নিয়ে বঙ্গ জননী কমিটি, তরুণদের নিয়ে জয় হিন্দ বাহিনী, নির্দেশ মমতার

ঘরছাড়াদের ঘরে ফেরাতে এদিন নৈহাটিতে বক্তব্য রাখতে গিয়ে এলাকার মহিলাদের নিয়ে দুষ্কৃতিদের ঠেকাতে একটি সংগঠন গড়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি ব্লকে মহিলাদের নিয়ে এই সংগঠন তৈরি করা হবে। সংগঠনের নাম হবে বঙ্গ জননী কমিটি। এঁদের পরনে থাকবে শাড়ি। শাড়ির একটা পাড় হবে লাল ও একটা পাড় হবে সবুজ। এঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। লড়াই করবেন।

মহিলাদের নিয়ে সংগঠনের পাশাপাশি এলাকার নব্য প্রজন্মের ছেলেদের নিয়ে আরও একটি সংগঠন তৈরি হবে। নাম হবে জয় হিন্দ বাহিনী। মমতা এদিন পরিস্কার জানান, তিনি আরএসএস যেভাবে চলে সেই পথেই হাঁটবেন। জয় হিন্দ বাহিনীর ছেলেদের হাতে থাকবে লাঠি। যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া থাকবে। তাঁরা এলাকায় বাংলার সংস্কৃতির প্রচার করবে। এই বাহিনীর সদস্যদেরও পোশাক বেছে দিয়েছেন তিনি। এদের পরনে থাকবে সাদা পাজামা ও হলুদ পাঞ্জাবী।

যেসব ক্লাব, বাড়ি, দোকান, রিক্সা ভাঙচুর হয়েছে তারও প্রতিটি হিসাবে নিতে বলেন মুখ্যমন্ত্রী। যাঁদের যা ক্ষতি হয়েছে তার বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দেন তিনি। সেইসঙ্গে জানিয়ে দেন আগামী ১৪ জুন তিনি বীজপুরে আসবেন। সেখানে জঞ্জাল সাফাই কর্মসূচি পালন করবেন তিনি। অবশ্যই জঞ্জাল সাফাই কথাটার মধ্যে একটা কটাক্ষ লুকিয়ে ছিল বলে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026