Kolkata

নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা

দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত অনেকেই। যারমধ্যে বিশেষ অতিথিদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মোদীর বিরোধিতায় সবচেয়ে সরব ছিলেন মমতা, তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে কী তিনি যোগ দেবেন? এ প্রশ্ন ছিল। তবে সব জল্পনায় জল ঢেলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন। প্রোটোকল মেনেই তিনি সেখানে উপস্থিত থাকবেন।

৩০ মে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ। তাও আবার সন্ধে ৭টায়। ফলে ৩০ মে মমতার যে ইফতার পার্টিতে যোগদানের কথা ছিল তা আর হচ্ছে না। তা পিছিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সন্ধে ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে নিমন্ত্রিত ৫৪ জন বিশেষ অতিথি। যারমধ্যে বিমস্টেক দেশগুলির প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেমন মুখ্যমন্ত্রী নিমন্ত্রিত, তেমন বিজেপির তরফে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বলি বিজেপি কর্মীদের পরিবারের লোকজনকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। এটা হয়ত মমতার কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এবার লোকসভায় ১৮টি আসন পেয়ে বিজেপি রীতিমত শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় কোনও পদক্ষেপে যে বিজেপি ত্রুটি রাখতে চাইছে না তা পরিস্কার।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026