সারাদিন ব্যস্ততা। এদিন আবার ছিল ভোটের মুখে দলের ইস্তেহার প্রকাশ। তারপরও ছিল বিভিন্ন কাজ। সেসব সেরে বিকেল সন্ধে নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি। আচমকাই তিনি হাজির হন চেতলার সিআইটি বাজারে। সকলেই ভেবেছিলেন তাহলে হয়তো বাজারের দরদামের কেমন অবস্থা, ব্যবসায়ীরা কেমন আছেন। দাম নিয়ে ক্রেতারা খুশি কিনা। এসব খতিয়ে দেখবেন। যেমন এর আগেও হয়েছে। ভোটের মুখে সাধারণ মানুষের নিত্যসঙ্গী বাজারের অবস্থা খতিয়ে দেখতে চান তিনি।
সকলকে অবাক করে চেতলার সিআইটি বাজারে প্রবেশ করে একটি কাঁচা বাজারের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। পাশেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। দোকানের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সবজি কেনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সাধারণ মানুষ নিত্যদিন যা বাজার থেকে কেনেন তেমনই পটল, উচ্ছে, ক্যাপসিকামের মত কিছু আনাজ কেনেন তিনি।
আগে বাজারের দরদাম, ক্রেতা-বিক্রেতার মতামত জানতে বাজারে এলেও তাঁকে বাজার করতে কেউ দেখেনি। এদিন বাড়ির জন্য কিন্তু গুছিয়ে বাজার করলেন মুখ্যমন্ত্রী।
বিকেল সন্ধের বাজার। আশপাশে মানুষের ভিড়। তারমধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে, তাঁকে বাজার করতে দেখে যে যেদিক থেকে পারেন ছবি তুলতে থাকেন। সেসব ছবি মোবাইলে ক্যামেরাবন্দিও হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমন ঘরোয়া মেজাজে দেখে অনেকেই খুশি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…