ফাইল : মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত কাজ করেননা। তাই তাঁর উন্নয়নমূলক কাজের জন্য প্রচার লাগে না। প্রধানমন্ত্রী তো বাথরুমেরও উদ্বোধনে যান। বুধবার হাওড়ায় ২১৭টি প্রকল্পের উদ্বোধন করে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ১ হাজার ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাঁর উন্নয়নমূলক কাজ কোনও প্রচারমুখী চমক নয়। তাঁর দাবি, ভোটের মুখে সেনাকেও ছাড়ছেন না প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, তিনি একদিনে ১ হাজার প্রকল্পেরও উদ্বোধন করেন। সরকারের অর্থ অযথা ব্যয় হতে দেননা। প্রচারের জন্যও অর্থব্যয়ে এভাবে লাগাম দেন। তাঁর মতে, কোনও ভাল কাজের জন্য প্রচুর প্রচার করে লাভ কী? তাঁর মতে, ভাল কাজের কোনও প্রচার লাগে না।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা ভারতীয় সেনাকে সমর্থন করেন কিন্তু ‘মোদীবাবু’-কে নয়। কোনও নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, ওঁদের বিরুদ্ধে কথা বললেই তাঁকে পাকিস্তানি বলা হচ্ছে, যেন ওঁরাই একমাত্র ভারতীয়। এদিন সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি নেতারা তাঁর ধর্ম জানতে চেয়েছেন। তাঁর ধর্ম মানবতা। তবে বিজেপি মানবতা বুঝবে না। কারণ তারা শুধু হিংসা চায়।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…