Kolkata

পুলওয়ামায় জঙ্গি হানার আগাম খবর ছিল প্রধানমন্ত্রী, কেন্দ্রের কাছে, দাবি মমতার

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা দাবি করেন, পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রের কাছে আগাম খবর ছিল। প্রধানমন্ত্রী জানতেন। তবু আড়াই হাজার জওয়ানকে আকাশপথে না নিয়ে গিয়ে সড়কপথে নিয়ে যাওয়া হয়েছিল। তাও আবার রাস্তায় নাকা চেক ও নিরাপত্তা সুনিশ্চিত না করেই।

জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর হামলাস্থল, ছবি – আইএএনএস

মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছেন। মমতা এদিন প্রশ্নের সুরে তোপ দেগে বলেন, যখন পুলওয়ামায় জঙ্গি হামলা হয় তখন প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? প্রধানমন্ত্রীর কাছে সব খবর ছিল। তিনি জানতেন এমন ঘটনা ঘটবে। মমতার প্রশ্ন, কেন এভাবে জওয়ানদের মৃত্যু হল? কারণ প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে ভোটের মুখে রাজনীতি করতে চাইছেন। এভাবে জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি উচিত নয় বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।

জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর হামলাস্থলে সেনা, ছবি – আইএএনএস

ভোটের মুখে এভাবে সরাসরি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি স্পর্শকাতর জঙ্গি হামলা নিয়ে মুখ্যমন্ত্রীর তোপ কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন খোলাখুলি মুখ খোলার পর রাজনীতির রণকৌশল কোন পথে যায় আপাতত সেদিকেই চেয়ে সকলে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026