Kolkata

হাতে সারদা কর্তার চিঠি, পাল্টা চাপ দিলেন মুখ্যমন্ত্রী

গ্রেফতারি এড়াতে পালানোর আগে এই চিঠি সিবিআইকে দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন বলে দাবি করা হয়েছে। সেই চিঠিতে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম উল্লেখ রয়েছে।

বিজেপি করলেই সব কিছু মাফ? সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি হাতে নিয়ে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্নামঞ্চেই সেই চিঠি ফাঁস করে দেন তিনি।

গ্রেফতারি এড়াতে পালানোর আগে এই চিঠি সিবিআইকে দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন বলে দাবি করা হয়েছে। সেই চিঠিতে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম উল্লেখ রয়েছে।

চিঠিতে সুদীপ্ত সেন লেখেন তাঁর কাছ থেকে গত ৬ মাসে ৩ কোটি টাকা খেপে খেপে নেন হিমন্ত বিশ্ব শর্মা। বেশ কিছু ভাউচারে সই করিয়েও দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর প্রশ্ন তাহলে এক্ষেত্রে সিবিআই চুপ কেন? বিজেপি করলেই কী সব মাফ?

মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ফোন করে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআইয়ের ভয় দেখায় বিজেপি। বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, তাঁদের ছোটখাটো ভাবার কারণ নেই। তাঁদের হাতেও কিছু তথ্য আছে। কেন হিমন্তকে ধরা হচ্ছে না সে প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি এদিন ট্যুইট করে নাকচ করে দেন অসমের স্বাস্থ্য, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগই ভিত্তিহীন। বরং তিনি তদন্তে সাহায্য করছেন।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026