ফাইল : মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
বিশ্বের অন্যতম সেরা পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর সাহস ও সততা প্রশ্নাতীত। তিনি ২৪ঘন্টা, ৭ দিন অফিস করেন। মাঝে মাত্র ১ দিনের ছুটি নিয়েছিলেন। তাঁর সম্বন্ধে যে খবর রটানো হচ্ছে তা মিথ্যা। আর মিথ্যা সবসময় মিথ্যাই হয়। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতার নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা নিয়ে এদিন এভাবেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সারদা কাণ্ডে সিবিআইয়ের ডাকে সাড়া না দিলে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা হতে পারে। এই খবর সামনে আসার পরই রাজ্য জুড়ে হৈচৈ পড়ে গেছে। সিবিআই সূত্রে সংবাদ সংস্থা আইএএনএসকে এমনও জানানো হয় রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। কিন্তু তাঁর বৃহস্পতিবারের পর খোঁজ নেই। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজীব কুমার শহরেই আছেন। প্রত্যেকদিন অফিস করছেন।
রাজীব কুমারকে নিয়ে খবর বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তাদের টার্গেট কেবল রাজনৈতিক দলগুলিই নয়। বিজেপি ক্ষমতার অপব্যবহার করে পুলিশকেও নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এভাবে বিজেপি সব সংস্থাকেই শেষ করে দিতে চাইছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…