Kolkata

কে প্রধানমন্ত্রী হবেন আপনাদের ভাবতে হবেনা, বললেন মমতা

বিরোধীদের তো সবাই নেতা। কে প্রধানমন্ত্রী হবেন? এ প্রশ্ন নিয়ে বিজেপিও কটাক্ষ করতে ছাড়ছেনা। মূল বক্তব্য হল বিরোধীরা একজোট হলে প্রধানমন্ত্রীত্ব নিয়ে তাঁদের মধ্যে লাঠালাঠি শুরু হবে। এবার তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের সভা থেকে জানিয়ে দিলেন সে ভাবনা কাউকে ভাবতে হবে। সেটা তাঁরাই ভেবে নেবেন। এদিন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। একের পর এক স্লোগানে বিদ্ধ করতে থাকেন বিজেপি সরকারকে। এরপর নাগরিকত্ব বিল নিয়ে অশান্তির জেরে অসমে বিজেপির ভাগ্যে আদৌ সিট জুটবে না বলে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে হার, সপ-বসপা জোটের পর উত্তরপ্রদেশে হার, অন্ধ্রপ্রদেশে হার, এমন সব রাজ্যেই বিজেপি শূন্য আসন পাবে বলে দাবি করেন তিনি।

বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা জগন্নাথের রথ টেনে অভ্যস্ত। শ্রীকৃষ্ণের রথের কথা জানেন। রামচন্দ্রের রথের কথা জানেন। কোনও ফাইভ স্টার রথ নিয়ে যাত্রা তিনি হতে দেবেননা। মুখ্যমন্ত্রীর দাবি, ইন্দিরা গান্ধীর ইমারজেন্সির কথা বলা হয়। এখন তো তার চেয়েও ভয়ংকর ইমারজেন্সি চলছে। মোদী সরকারের এক্সপায়রি ডেট পার হয়েছে বলে এদিন কটাক্ষ করেন মমতা।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026