Kolkata

১২৫টির বেশি আসন পাবেনা বিজেপি, দাবি মমতার

২০১৯ লোকসভা নির্বাচনে ১২৫টির বেশি আসন পাবেনা বিজেপি। সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি। বৃহস্পতিবার বিকেলে ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার ১৯ জানুয়ারি ব্রিগেডে বিশাল সমাবেশ করতে চলেছে তৃণমূল। সেখানে উপস্থিত থাকবে ভারতের বিভিন্ন প্রান্তের বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি। এদিন তৃণমূলের অন্য নেতাদের সঙ্গে মঞ্চ তৈরির কাজ সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দেন প্রয়োজনীয় পরামর্শ। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই সমাবেশ এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। ১৯৮৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যে ব্রিগেড করেছিলেন তার চেয়েও বড় হবে এই ব্রিগেড সমাবেশ।

তৃণমূল নেত্রী জানান, শুক্রবারই শহরে এসে পড়বেন ডিএমকে-র স্ট্যালিন, এসপি-র অখিলেশ যাদব, জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, বিএসপি-র সতীশ মিশ্র, ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি, এলজেডিপি-র শরদ যাদবরা। শুক্রবার আসবেন আপ-এর অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি-র তেজস্বী যাদব। আসবেন জেডিইউ-র কুমারস্বামীও। কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে ও অভিষেক মনু সিংভি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, এই সমাবেশের নাম হবে ইউনাইটেড ইন্ডিয়া ব়্যালি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটা মঞ্চ হবে এটি। এখানে তিনি বিশেষ কথা বলবেন না। বরং শুনবেন। শুনবেন অন্য দলের নেতারা কী বলেন। মমতার দাবি, এই আঞ্চলিক শক্তিগুলিই ২০১৯ লোকসভা নির্বাচনের পর সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026