ফাইল : মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে উত্তরপ্রদেশে গাঁটছড়া বেঁধেছে মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। উত্তরপ্রদেশের রাজনৈতিক মানচিত্রে এই ২ দলের আদায় কাঁচকলায় সম্পর্ক সকলের জানা। ২৫ বছর পর সেই ২ যুযুধান পক্ষ এদিন জোটবদ্ধ হল। সেই ঘোষণার পর সপা-বসপা জোটকে স্বাগত জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জোটবদ্ধ করতে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন মমতা।
শনিবার জোট ঘোষণা করে নিজেদের মধ্যে আসন্ন লোকসভায় ৩৮টি করে আসন ভেঙে নিয়েছে এসপি-বিএসপি। কংগ্রেসকে তাদের সঙ্গে না নিলেও কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছে রায়বরেলি ও আমেঠি আসন ২টি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…