দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
বহুকাঙ্ক্ষিত দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন হল কালীপুজোর ঠিক আগের দিন। এদিন বিকেলে এই স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার কালীপুজো। ওইদিন থেকেই সাধারণের জন্য খুলে যাবে স্কাইওয়াকের দরজা।
স্কাইওয়াকটি তৈরি হয়েছে দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত। স্টেশন থেকে মন্দির পর্যন্ত পৌঁছতে অপরিসর রাস্তায় যানবাহন, মানুষের ভিড়ে নাজেহাল হতে হয় ভক্তদের। সেই সমস্যা থেকে মুক্তি পেলেন তাঁরা। স্কাইওয়াক দৈর্ঘ্য ৩৪০ মিটার। চওড়ায় এটি ১০ মিটার। মোট ১৪টি চলমান সিঁড়ির বন্দোবস্ত থাকছে। থাকছে ৪টি লিফটও। এছাড়া নিচের থেকে সব দোকানকে তুলে নিয়ে এই স্কাইওয়াকে জায়গা দেওয়া হচ্ছে। ফলে এখান থেকে প্রয়োজনে কেনাকাটাও করতে পারবেন ভক্তরা।
প্রায় ৩ বছরের চেষ্টায় এই স্কাইওয়াকটি নির্মাণ করা সম্ভব হয়েছে। এদিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়, সাংসদ শান্তনু সেন সহ আরও অনেকে। ছিলেন দক্ষিণেশ্বরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…