Kolkata

টাকা তো ক্লাবগুলোতে চলে গেছে, বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। তা নিয়ে মামলার জেরে শুক্রবার পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এদিন সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান টাকা তো কমিটিগুলোর কাছে পৌঁছে গেছে। আর তো ফেরত নেওয়া যাবে না! এদিন ছিল তৃণমূলের কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন প্রসঙ্গক্রমে একথা জানান তিনি।

মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী চটা এমন কানাঘুষো শোনা যাচ্ছিল। এদিন দেখাও গেল। শোভন চট্টোপাধ্যায়কে এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দিলেন তৃণমূল নেত্রী। সেখানে দায়িত্ব দেওয়া হল শুভাশিস চক্রবর্তীকে। এছাড়া ২০১৯-এর আগে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীদের দায়িত্ব বেড়েছে।

সামনেই দুর্গাপুজো। সেসময়ে বিরোধী দলের তরফে চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

২০১৯-এর আগে ব্রিগেডে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে একটি জনসভা করতে চলেছে তৃণমূল। সেই জনসভায় সব বিজেপি বিরোধী দলকেই আহ্বান জানানো হবে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দাড়িভিট কাণ্ড নিয়ে প্রশ্ন করায় মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই স্কুলে যা হয়েছে তা আরএসএস, বিজেপির কাজ। আরএসএস এখন বিজেপির চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026