State

মাঝেরহাট ব্রিজ ভাঙা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, মন পড়ে এখানে

৩ দিনের পাহাড় সফরে সবে মঙ্গলবার দার্জিলিংয়ে গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিকেলেই তাঁর কাছে পৌঁছল মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার খবর। এদিকে ততক্ষণে বিকেল গড়িয়েছে। ফলে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানান, তিনি চাইলেও এখন কলকাতা ফেরার উপায় তেমন নেই। কোনও বিমান নেই। সড়কপথে পাহাড় থেকে নেমে কলকাতা পৌঁছতে অনেক সময় লেগে যাবে। ফলে তাতে সুবিধে নেই। তাই তিনি প্রতি মুহুর্তের আপডেট নিচ্ছেন আধিকারিকদের কাছ থেকে। জানতে চাইছেন অবস্থা। প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন। আগে সকলকে উদ্ধার করা হোক, এটাই আপাতত চাইছেন মুখ্যমন্ত্রী। পরে কার ভুলে কীভাবে এ ঘটনা ঘটল তার চুলচেরা তদন্ত হবে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী।

২০১৬ সালে পোস্তা ব্রিজ ভেঙে পড়ার পর সেখানে নিজে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে একটা জায়গায় রাস্তার ধারেই বসে হাতে মাইক নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন। তত্ত্বাবধান করেছিলেন উদ্ধারকাজের। মাঝেরহাটের ক্ষেত্রে সে উপায় নেই। তিনি পাহাড়ে। ফলে ওখান থেকেই আপাতত সামাল দিচ্ছেন পরিস্থিতি। নজর রাখছেন অবস্থার দিকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026