Kolkata

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

শিলচরে তাঁর দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে পুলিশের ব্যবহারকে প্রশাসনের সুপার ইমারজেন্সি বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন গণতন্ত্র বলে কিছু নেই। রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি।

প্রসঙ্গত এদিন অসমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২টি মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছে অসম পুলিশ। মুখ্যমন্ত্রীর গৃহযুদ্ধ মন্তব্যকে সামনে রেখেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিন আবার অসমের পর পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জী গঠনের দাবি জানিয়ে রাজ্য বিজেপি পথে নামে। ধর্মতলায় রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির কয়েকজন নেতার নেতৃত্বে মিছিল বার করে বিজেপি। পরে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি প্রতিনিধিদল।

সেখান থেকে বেরিয়ে শিলচর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপবাবু বলেন, শিলচরে তৃণমূল রাজনীতি করতে গিয়েছিল। সেখানে শান্তি রাখতেই তৃণমূল প্রতিনিধিদলকে আটকে দিয়েছে পুলিশ। বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে যে দাবি সামনে এসেছে তা নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপবাবু বলেন, তাঁর ফুটেজ দেখে মনে হয়েছে কোনও ধস্তাধস্তি নয়, তৃণমূল প্রতিনিধিদের কেউ কেউ পুলিশের সঙ্গে কাবাডি খেলছেন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026