মমতার দ্বিতীয় ইনিংসে একঝাঁক নতুন মন্ত্রী!

দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে শপথ নেবেন মমতা মন্ত্রিসভার ৪২ জন মন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার‌কে সঙ্গে করে রাজভবনে যান মমতা। সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রথা মেনে তাঁর মন্ত্রিসভার তালিকা রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। সূত্রের খবর এবার বেশ কিছু নতুন মুখের দেখা মিলতে চলেছে নতুন মন্ত্রিসভায়। যে তালিকায় থাকছেন শুভেন্দু অধিকারী, ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল, সিপিএম ছেড়ে আসা রেজ্জাক মোল্লা, জেমস কুজুর, সিদ্দিকুল্লা চৌধুরী, অবনী জোয়ারদার, রবীন্দ্রনাথ ঘোষ, চূড়ামণি মাহাতো, গুলাম রব্বানি সহ একঝাঁক নতুন মুখ। তাছাড়া পুরনোদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের মত হেভিওয়েটরা তো রয়েছেনই। তবে কে কোন দফতর পাচ্ছেন তা এদিন জানাননি মমতা। শপথ গ্রহণের পর নবান্নে বিকেলে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা। সেখানেই কে কোন দফতর পাবেন তা স্থির হবে। এদিকে শুক্রবারে রেড রোডে তারকাখচিত শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026