National

একের বিরুদ্ধে এক প্রার্থীতে জোর, অরুণ, যশবন্ত, শত্রুঘ্ন সিনহার সঙ্গে কাল বৈঠক

দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন দেখা করলেন একের পর এক বিভিন্ন দলের নেতারা। কথা হয়েছে। অ-বিজেপি জোটের বার্তা যে মুখ্যমন্ত্রী দিতে চেয়েছেন সেটা পরিস্কার। এদিন মুখ্যমন্ত্রী পরিস্কার জানান, যেখানে যে দল শক্তিশালী সেখানে সেই লড়বে। অন্যরা তাঁকে সমর্থন দেবে। উদাহরণ হিসাবে তিনি বলেন, উত্তরপ্রদেশে অখিলেশ, মায়াবতী জোট করে লড়লে তাঁদের প্রার্থীকে সমর্থন দেবে অন্যরা। ঠিক তেমনভাবেই তামিলনাড়ুতে ডিএমকে লড়বে, অন্যরা সমর্থন দেবে। নিজেদের মধ্যে একজোট হওয়া জরুরি বলে বোঝান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে জানান তাঁর সঙ্গে আগামী বুধবার দেখা করতে আসার কথা অরুণ শৌরি, যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহার। অর্থাৎ বিজেপির মধ্যে যে বিজেপি বিরোধিতা রয়েছে তা কাজে লাগাতেও যে মুখ্যমন্ত্রী পিছপা হচ্ছেন না তা এ থেকে পরিস্কার। তবে কংগ্রেসের সঙ্গে দেখা করার বিষয়টি এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি চাইলেও সনিয়া গান্ধী অসুস্থতার কারণে দেখা করতে পারছেন না। রাহুল গান্ধী কর্ণাটকে প্রচারে থাকায় দেখা হওয়া সম্ভব নয়। তবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যে তাঁর কোনও ঝগড়া নেই তা বোঝাতে এদিন মুখ্যমন্ত্রী নিজেই জানান রাহুল গান্ধী তাঁকে মাঝেমধ্যেই এসএমএস করেন। কথা হয়। কোনও সমস্যা নেই।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026