National

দিল্লিতে মুখ্যমন্ত্রী, কোন সমীকরণের পথে অ-বিজেপি জোট?

অ-বিজেপি জোট তৈরিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অন্য নেতারাও বসে নেই। উদ্যোগী কংগ্রেসও। বিজেপিকে ঠেকাতে সব বিরোধী দলই জোট চাইছে। কিন্তু সেটা তৃতীয় ফ্রন্ট, নাকি কংগ্রেসকে নিয়ে অ-বিজেপি জোট সেটাই এখন বড় প্রশ্ন। কারণ কদিন আগে নবান্নে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও দেখা করেন, তখন তিনি কংগ্রেসের সঙ্গে জোটে যেতে রাজি হননি। তিনি চাইছেন তৃতীয় ফ্রন্ট। অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নিজের অবস্থান স্পষ্ট করেননি। আবার কদিন আগে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর আমন্ত্রণে সাড়া দিয়ে ১৯ জন বিরোধী নেতা দেখা করেন তাঁর বাসভবনে। সেখানে যে কেউ খোশগল্প করতে যাননি তা মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। অ-বিজেপি জোট তৈরিই যে ছিল প্রধান উদ্দেশ্য তাও সকলের কাছে পরিস্কার।

এই পরিস্থিতিতে ৪ দিনের সফরে গত সোমবারই দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের কাছে পরিস্কার যে বিজেপি বিরোধী জোট তৈরি করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে পা দেওয়া। মঙ্গলবার রয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ারের নিমন্ত্রণে তাঁর বাসভবনে নৈশভোজ। সেখানে অন্য বিরোধী দলের নেতারাও আমন্ত্রিত। সেখানে এক প্রস্থ আলোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও দেখা করতে চান। সনিয়া গান্ধীর সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা প্রবল। ২০১৯-কে সামনে রেখে এই তৎপরতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও ঠিক যে বিজেপি বিরোধী জোট যদি ২টি শিবিরে ভেঙে যায় তাহলে কিন্তু আখেরে লাভ বিজেপিরই। সেটা নিশ্চয়ই বিরোধী নেতৃত্ব মাথায় রাখছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি সকলেই চেয়ে কী ধরণের বিজেপি বিরোধী জোট তৈরি হয় সেদিকেও।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026