State

ক্ষমতায় আছি বলে যা খুশি করব, এটা চলবে না, ঝাড়গ্রামে ফের কড়া মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে ফের এদিন মুখ্যমন্ত্রীর রুদ্রমূর্তি দেখলেন প্রশাসনিক প্রতিনিধিরা। ক্ষমতায় আছি বলেই যা খুশি তাই করব। এটা চলবে না। এদিন ফের একথা পরিস্কার করে দেন মুখ্যমন্ত্রী। বরং আরও বেশি করে মানুষের পাশে যাওয়ার, তাঁদের সময় দেওয়ার পরামর্শ দেন তিনি। বেশ কিছু জায়গায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না বলে তাঁর কাছে খবর আছে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাঁড় করিয়ে করিয়ে কড়া ভাষায় তাঁদের ভর্ৎসনা করেন। পরিস্কার করে দেন ঘরে বসে থাকলে চলবে না। কাজ করতে হবে। মানুষকে বেশি করে সময় দিতে হবে। তাঁদের সমস্যার কথা জানতে হবে। সমাধান করতে হবে।

প্রবীণ নেতা তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদাও এদিন মুখ্যমন্ত্রী তোপের মুখ থেকে রেহাই পাননি। তাঁকেও বেশি করে কাজে সময় দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঝাড়গ্রামের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। সেতুর নিচের মাটি কাটা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা করতে পরিস্কার বারণ করে দেন। চালকলের বর্জ্য দিয়ে কী তৈরি করা যেতে পারে তা নিয়ে প্রশাসনিক কর্তাদের ভাবনা চিন্তা করতে বলেন মুখ্যমন্ত্রী।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026