Kolkata

দৌলতাবাদের বাস দুর্ঘটনা, বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী

গত সোমবার দৌলতাবাদের মর্মান্তিক বাস দুর্ঘটনার পর উদ্ধারকাজে দেরির অভিযোগে সেখানে তুলকালাম হয়। পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ক্রেন ভাঙচুর, দমকলের গাড়িতে ইট, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি সবই হয়। ক্ষিপ্ত গ্রামবাসীদের ঠেকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধারকাজ শুরু করতে বেলা ১০টা বেজে যায়। পরে সেখানে মুখ্যমন্ত্রী হাজির হন। বিরোধীরা এই দুর্ঘটনার জন্য প্রশাসনিক গাফিলতির দিকেই আঙুল তোলেন। ঘটনার ২ দিন পর বুধবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকের মঞ্চ থেকে বিরোধীদের সেই অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন কটাক্ষের সুরেই বলেন, বিরোধীরা এমন করছেন যেন তিনি বা তাঁর দল গিয়ে বাসটাকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছেন! এই ঘটনা একটা দুর্ঘটনা। তা মর্মান্তিক। এক বাসচালকের গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী এদিন আরও সুর চড়িয়েই বিরোধীদের টিভির বাক্সে বিপ্লবী বলে কটাক্ষ করেন। বিরোধীদের ‘মৃত্যু দেখার শকুনি’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা মৃত্যু নিয়ে রাজনীতি করছেন বলে সমালোচনা করেন তিনি। পাশাপাশি দৌলতাবাদে যাঁরা পুলিশের গাড়ি ভাঙচুর থেকে আগুন লাগানোর মত ঘটনা ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, ভাঙচুর না করে উদ্ধারকাজ শুরু করতে দিলে আরও বেশ কিছু মানুষকে বাঁচানো যেত।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026