Kolkata

‘খেলাশ্রী’ পুরস্কার বিতরণে মুখ্যমন্ত্রী, প্রাক্তন ক্রীড়াবিদদের স্বাস্থ্যসাথীর আওতায় আনার ঘোষণা

রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি ক্ষমতায় আসার পর ২০১১ সালে দেখেন রাজ্যে ক্রীড়াক্ষেত্রে ব্যয়বরাদ্দ খুবই কম। অবহেলার শিকার হচ্ছে রাজ্যের খেলাধুলো। সেই পরিস্থিতি ক্রমশ বদলাতে শুরু করেন তিনি। এই কয়েক বছরেই ক্রীড়াক্ষেত্রে সরকারি বরাদ্দ ৭৪ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ৪৭৭ কোটি টাকা করেছেন তিনি। ৬ গুণেরও বেশি বেড়েছে বরাদ্দ।

খেলাধুলোর উন্নয়নে ১৫ হাজার ক্লাবকে প্রথম বছর ২ লক্ষ টাকা ও পরের ৩ বছর ১ লক্ষ টাকা করে সরকারের তরফে দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এজন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের ৬০০ কোটি টাকার মত ব্যয় হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহল থেকে সুন্দরবন সর্বত্র ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে। সেখানে ভাল খেলোয়াড়দের পুরস্কৃত করা হচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাক্তন ক্রীডা়বিদদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন করার নির্দেশও দেন। ফলে তাঁরা সরকারি হাসপাতাল তো বটেই, এমনকি বেসরকারি হাসপাতালেও বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা ভোগ করতে পারবেন।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026