State

অনুব্রতকে ‘শেষবারের মত’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

রাজস্থানে আফরাজুল খানের হত্যাকাণ্ড নিয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ‘বাজে কথা’ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানের কাঁকসার জনসভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন, এটাই অনুব্রতর ‘শেষ সুযোগ’। আর যেন তিনি এমন কথা না বলেন। তৃণমূল হিংসার রাজনীতি করে না। যেকোনও ঘটনার রাজনৈতিক বিরোধিতা করে তাঁর দল। প্রকাশ্য জনসভায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, রাজস্থানে যেভাবে আফরাজুলকে পুড়িয়ে মারা হয়েছে, এখানে হলে সে যত বড় বিজেপি নেতাই হন, তাঁকেও তিনি ওভাবেই পুড়িয়ে মারতেন। একইসঙ্গে এই ঘটনার পর বিজেপি শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রীর জিব টেনে ছিঁড়ে নেওয়ার হুমকিও দেন অনুব্রত মণ্ডল।

এতে যথেষ্ট অস্বস্তিতে পড়ে তৃণমূল। দলের মুখ পোড়ার আগেই ড্যামেজ কন্ট্রোলে নেমে তৃণমূল নেতৃত্ব পরিস্কার করে দেন তাঁদের দল হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেয়না। অনুব্রত বক্তব্যের কড়া সমালোচনাও করেন তাঁরা। এরপর এদিন জনসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী অনুব্রতকে সংযত হওয়ার শেষ সুযোগের কথা জানিয়ে দিলেন।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026