Kolkata

তৃণমূলের সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপিকে তুলোধোনা মমতার

মেয়ো রোডে তৃণমূলের সংহতি দিবসের সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক দলগুলির ওপর চাপ সৃষ্টি করা থেকে শুরু করে, ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে বিজেপি সুড়সুড়ি দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা। সেইসঙ্গে তৃণমূল নেত্রীর দাবি দেশের সব জাতীয় মিডিয়ার মালিককে ভয় দেখিয়ে রেখে দেওয়া হয়েছে। তাদের বাধ্য করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে ভুল খবর পরিবেশন করতে। যা থেকে মমতার দাবি, পশ্চিমবঙ্গের মিডিয়া এখনও অনেকটাই মুক্ত।

এদিন কটাক্ষের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, গুজরাটে দলিতদের মারধর হচ্ছে আর রাজ্যে পাঁচতারা হোটেল থেকে খাবার এনে দলিতদের ঘরে পাত পেড়ে বসা হচ্ছে। সভা থেকে এভাবে একের পর এক বিষয়ে বিজেপিকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তবে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেও এদিন কংগ্রেসের বিরুদ্ধে মুখ খোলা থেকে বিরত থাকেন তিনি। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল ও মদন মিত্রকে জেলবন্দি করার বিরুদ্ধেও খোলাখুলি সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুকুল রায়ের বিশ্ববাংলা সহ অন্যান্য বিষয়ে লাগাতার খোঁচার এদিন জবাব দিতে গিয়ে তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি তৃণমূলের দিকে যত আক্রমণ আসবে ততই তৃণমূলের হাত শক্ত হবে।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026