Kolkata

কর্মীরাই দলের সম্পদ, নেতারা নন : মমতা

বছর ঘুরলে পঞ্চায়েত ভোট। তাই তার আগে ঘর গোছানো শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বিদায় যে কিছুটা হলেও তৃণমূলনেত্রীকে সতর্ক করেছে তা এদিন তাঁর নজরুল মঞ্চে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া বার্তা থেকেই পরিস্কার।

পঞ্চায়েত নির্বাচনে দলকে জোটবদ্ধ রাখার কথাই বিভিন্নভাবে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি সাফ জানান, দলের কর্মীরাই তাঁর সম্পদ। নেতারা নন। সকলকে নিয়ে চলতে হবে। যাঁরা দলের কাজ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন তাঁদের চিহ্নিত করে ফের সক্রিয় করে তুলতে হবে। কেউ টিকিট পেলে যাতে অন্যজন ক্ষুণ্ণ না হন তাও নজর রেখে টিকিটের দাবিদারদের ঠিকঠাক টিকিট বণ্টনের ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।

মুকুল রায় চিরদিন দলের সংগঠন সামলে এসেছেন। ফলে মুখ্যমন্ত্রীর সেই চিন্তা এতদিন ছিল না। কিন্তু এখন মুকুলহীন তৃণমূলে ঘর সামলে রাখা একটা বড় চ্যালেঞ্জ। যেখানে রাজ্যের বিভিন্ন কোণায় বারবার মাথা চাড়া দিচ্ছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। যতই তৃণমূল নেতারা অস্বীকার করুন দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা, বা থাকলেও সামান্য। বাস্তব কিন্তু অন্য কথাই বলছে। এই অবস্থায় পঞ্চায়েতের মত তৃণমূল স্তরের নির্বাচনে একটা এলাকার গোষ্ঠীদ্বন্দ্বও হার জিতে বড় ভূমিকা নিয়ে নেবে। আর সেকথা তৃণমূলনেত্রী ভালই জানেন। তাই দ্রুত তৃণমূলকে সবদিক থেকে সংঘবদ্ধ করাই এখন তাঁর পাখির চোখ হয়ে দাঁড়িয়েছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026