State

‘ঘরে বসে নয়, রাস্তায় নেমে কাজ করুন’, মন্ত্রীকে বকুনি মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে এদিন প্রশাসনিক বৈঠকে আগাগোড়াই মুখ্যমন্ত্রীর রণংদেহী মূর্তি দেখলেন সাংসদ, বিধায়ক থেকে প্রশাসনিক হুজ হু-রা। ঝাড়গ্রামে কাজ এগোচ্ছে না। সমস্যার সমাধান হয়না। দিনের পর দিন কাজ পড়ে থাকে। প্রশাসনিক কাজে প্রচুর দুর্বলতা। কাজ না করার প্রবণতা। এগুলো যে তিনি মানতে পারেননা, তা বিভিন্ন প্রশাসনিক বৈঠকেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য প্রয়োজনে আমলা হোন বা মন্ত্রী, কাউকেই রেয়াত করেননি তিনি। এদিনও করলেন না।

রাজ্যের নতুন জেলা ঝাড়গ্রামে এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর তিরস্কারের মুখে পড়লেন জেলাশাসক, পুলিশ সুপারও। কেন তাঁরা সমস্যার সমাধানে ব্যর্থ তা জানতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কাজ না হলে তার দায় বিডিও-দের নিতে হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। তবে এদিন রীতিমত নজর কেড়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী চূড়ামণি মাহাতকে বকাবকি। মন্ত্রীর কাছে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানতে চান, তিনি তো আগে কৃষিকাজ করতেন। এখন কি করেন? ঘরে না বসে থেকে মাঠে নেমে কাজ করার জন্যও চূড়ামণি মাহাতকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। চূড়ামণি মাহাতর কাজ নিয়ে মুখ্যমন্ত্রী এতটাই অসন্তুষ্ট ছিলেন যে বৈঠকের পর তাঁকে ঝাড়গ্রামের জেলা সভাপতির পদ থেকেও সরিয়ে দেন।

বাংলা সড়ক যোজনার কাজের বেহাল দশা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি যে প্রশাসনিক কর্তা থেকে মন্ত্রী, সকলের কাছেই কাজ চান, তা এদিন আরও একবার ঝাড়গ্রামে পরিস্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

News Desk

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026