State

রান্নার গ্যাস, ব্যাঙ্কের সুদ, সব নিয়েই সরব মুখ্যমন্ত্রী

রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ থেকে সাধারণ মানুষের সঞ্চয় আমানতের ওপর এসবিআই-এর সুদ কমানোর সিদ্ধান্ত, গত সোমবার একের পর এক সিদ্ধান্ত কার্যত মধ্যবিত্তের কপালের ভাঁজ পুরু করেছে। সব মিলিয়ে আর্থিক বোঝা যে বেড়েছে তা পরিস্কার। কেন্দ্রের এমন মধ্যবিত্ত বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোমবারই ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ক্ষোভ উগরে দিলেন প্রকাশ্য জনসভায়।

উত্তর দিনাজপুরের চোপরায় এদিন প্রশাসনিক বৈঠকের আগে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এলপিজি-র ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্তের জন্য কেন্দ্রকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সামাজিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। এই সিদ্ধান্তে দেশের গরীব মানুষের সমস্যা বাড়ল বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এসবিআই-এর সিদ্ধান্ত নিয়ে তাঁর পাল্টা প্রশ্ন, সাধারণ মানুষ তাঁদের কষ্টার্জিত অর্থ ব্যাঙ্কে জমা রাখেন। সেখানে সুদ কমালে কী তাঁরা এবার ফের চিটফাণ্ডে টাকা রাখবেন?

এদিন পাহাড় নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। পাহাড় অচলের সিদ্ধান্ত থেকে মোর্চাকে সরে আসারই আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এতে সেখানকার সাধারণ মানুষই সমস্যায় পড়ছেন। খাবার পাচ্ছেন না। এই অবস্থায় মোর্চাকে আন্দোলন থেকে সরে এসে পাহাড়ে শান্তি ফেরানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026