দেশ জুড়ে অঘোষিত জরুরি অবস্থা চলছে। প্রশ্নের মুখে নাগরিক অধিকার, সংখ্যালঘু অধিকার, এমনকি সত্যিকারের হিন্দুদের অধিকার। সাংবাদিকরা বিজেপির বিরুদ্ধে লিখলে তাঁদের চাকরি নিয়ে টানাটানি। সংবাদমাধ্যমগুলির কেউ অন্য সুরে কথা বললে তাদের ওপর নেমে আসছে এজেন্সির খাঁড়া। এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এই সুরেই বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলনেত্রী।
এদিন তাঁর একঘণ্টার ভাষণের একটা বড় অংশেই জায়গা পেয়েছে বিজেপির কড়া ভাষায় বিরোধিতা। তাঁর দাবি, কেউ বিরুদ্ধে গেলেই সেই ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মত সংস্থাগুলিকে লাগিয়ে দিচ্ছে বিজেপি। কিন্তু তাদেরই একগুচ্ছ দুর্নীতি জমা হয়ে রয়েছে। সেসব ক্ষেত্রে এসব সংস্থা ঘুমিয়ে থাকে! এদিন চোরের মায়ের বড় গলা বলে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূলনেত্রী। মমতার চাঁচাছোলা দাবি, এসব করে কোনও লাভ হবে না। ২০১৯-এ বিজেপি ক্ষমতা থেকে যাবে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…