World

বিশ্বসেরা বাংলার কন্যাশ্রী

বিশ্বব্যাপী জন পরিষেবার মূল্যায়নে প্রথম হল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নিল রাষ্ট্রসংঘের মঞ্চে। এদিন নেদারল্যান্ডসের রাজধানী দ্যা হেগ-এ রাষ্ট্রসংঘের জনপরিষেবা মূলক কর্মসূচী প্রকল্পের বিশ্বব্যাপী মূল্যায়ন ছিল। সেই তালিকায় স্থান পায় বাংলার কন্যাশ্রী প্রকল্পও। সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর নেদারল্যান্ডস যাত্রা। এদিন ছিল চূড়ান্ত ফল ঘোষণা।

রাষ্ট্রসংঘের চতুর্থ মুখ্য কেন্দ্র দ্যা হেগ শহর। এবছর সেখানেই বসেছিল রাষ্ট্রসংঘের জনপরিষেবা বিষয়ক সম্মেলন ও আলোচনা সভা। সেই সম্মেলনে জনপরিষেবার বিষয়ে সেরা পাঁচ শতাধিক প্রকল্পকে বেছে নেওয়া হয় বিশ্বের সামনে তুলে ধরার জন্য। এদিন সেই মঞ্চেই সেরার সেরা হল কন্যাশ্রী। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন প্রকল্পের পুরোধা হিসাবে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026