Kolkata

পাহাড়ে অশান্তি গভীর ষড়যন্ত্রের ফল, একদিনে এত অস্ত্র মজুত হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর

শনিবার পাহাড়ে যা ঘটল তা এক গভীর ষড়যন্ত্র। এত অস্ত্র, বোমা একদিনে জমা হয়নি। বহুদিন ধরে ধীরে ধীরে জমা করা হয়েছে। রয়েছে বাইরে থেকে মদতও। এদিন এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী। এর পিছনে জঙ্গি যোগ নিয়েও সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও এসবকে উৎসাহ না দিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী পুলিশের গুলি চালনার কথা অস্বীকার করে দাবি করেন, মোর্চা এদিন প্রথম গুলি চালাতে শুরু করে। এসব যে কোনও মতেই তাঁর সরকার বরদাস্ত করবে না তাও এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, পাহাড় একদিন শান্ত হবেই। দোষীরাও শাস্তি পাবে। তবে তিনি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গকে টুকরো হতে দেবেন না। বন্‌ধের রাস্তা থেকে সরে এলে মোর্চার সঙ্গে আলোচনার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর আলোচনার আহ্বানকে নস্যাৎ করে মোর্চার তরফে জানানো হয়, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনার মধ্যেই তারা যাবে না। তারা কেবল কেন্দ্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত। এদিকে পাহাড়ে এদিনের তাণ্ডবকে মুখ্যমন্ত্রী গভীর ষড়যন্ত্র বলে দাবি করলেও তা নিয়ে কার্যত মস্করা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। মুখ্যমন্ত্রী সবেতেই ষড়যন্ত্র দেখেন বলে কটাক্ষ করেন তিনি।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026