Kolkata

কৃতীদের সম্বর্ধনায় রাজ্যকে না ভোলার আহ্বান মুখ্যমন্ত্রীর

রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে এদিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই, জয়েন্টের কৃতীদের হাট বসেছিল। ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে আলাপও করেন মুখ্যমন্ত্রী। জানতে চান কে কী বিষয় নিয়ে পড়তে চায়। সেক্ষেত্রে নিউরোলজি, কার্ডিওলজি নিয়ে মেডিক্যাল পড়া বা আইএস-আইপিএস হওয়ার জন্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন তিনি। কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেরই প্রবণতা থাকে উচ্চশিক্ষা লাভের পর পেশাগত জীবনে রাজ্য ছেড়ে অন্যত্র স্থায়ী হওয়া। তা না করে রাজ্যে তাদের ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর সরকারেই অনেক আইএএস আইপিএস পদ খালি। সেইসব স্থান পূরণ করার জন্যও সকলকে অনুপ্রাণিত করেন তিনি। ছাত্রছাত্রীদের কারও কোনও সমস্যা বা চাহিদা থাকলে তা লিখিত আকারে তাঁকে দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমত তাঁকে অনেক ছাত্রছাত্রীই লিখিত আকারে চিঠি জমা দেন। যা সংশ্লিষ্ট দফতরের হাতে তুলে দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

 

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026