নিশানায় জোট, কটাক্ষে বিজেপি

অধীরের খাসতালুকেই এবার বাম-কংগ্রেস জোটকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা কংগ্রেসকে তুলোধোনা করেন। সিপিএমের কাছে মাথা নত করে কংগ্রেস জোট করেছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী। নেতারা টিকে থাকার জন্য দলকে বিকিয়ে দিয়েছে বলেও দাবি করেন মমতা। এদিন সিপিএমকেও কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী। সিপিএমকে কয়লার সঙ্গে তুলনা করেন তিনি। যার কালো রং ধুলেও যায়না। সাম্প্রতিক কয়েকটি নির্বাচনী জনসভায় বিজেপির বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন কিন্তু সেই বিজেপিও তাঁর তোপ থেকে রেহাই পায়নি। তাঁর দাবি, বিজেপির কাজ হল মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা। যারা দিল্লি সামলাতে পারে না, তারা রাজ্য সামলাবেন কী করে তা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন মমতা। গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তেমন দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। তাই এবার এই জেলায় পরিবর্তনের ডাক দেন তৃণমূলনেত্রী। মুর্শিদাবাদের জন্য তৃণমূল সরকার যে কাজ করেছে, তার খতিয়ানও এদিন সকলের সামনে তুলে ধরেন তিনি। সাগরদিঘি ছাড়াও এদিন ডোমকলে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026