Kolkata

গবাদি নির্দেশিকা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী

কেন্দ্রের গবাদি নির্দেশিকা মানবে না রাজ্য। এই নির্দেশিকা অসাংবিধানিক। একতরফা সিদ্ধান্ত। এধরণের নির্দেশিকা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার চেষ্টা। কারও সঙ্গে কোনও কথা না বলে, কোনও মতামত না চেয়ে এটা করা হয়েছে। কার্যত চাপিয়ে দেওয়া হয়েছে। তাই কেন্দ্রের দেওয়া গবাদি নির্দেশিকা মানবে না পশ্চিমবঙ্গ সরকার। এদিন নবান্নে একথা পরিস্কার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সাফ জানান, সাংবিধানিক পথেই এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি পথে এর মোকাবিলা করা হবে। এদিন ফের কে কী খাবে তা তার নিজস্ব বিষয় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কেউ চাষের জন্য গরু নিয়ে গেলেও গোরক্ষার নামে তাকে মারধর এমনকি হত্যা করা হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেন তিনি। এদিকে কেন্দ্রের গবাদি নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানে ফের নতুন করে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াল রাজ্য।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026