State

দিল্লি থেকে আসছে গুণ্ডা, মুঙ্গের থেকে অস্ত্র, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

বীরভূমের পাড়ুই হোক বা নানুর। কোথাও কোনও অস্ত্র কারখানা গড়ে উঠতে দেওয়া হবে না। এদিন বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কাজল শেখকে নাম করে এদিন থামতে বলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে কাজল শেখ যেন কোনও সমস্যার সৃষ্টি না করেন সেকথা তাঁকে জানিয়ে দেওয়ারও নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকেও নিশানা করেন। তাঁর দাবি, দিল্লি থেকে গুণ্ডা পাঠানো হচ্ছে রাজ্যে। আর অস্ত্র ঢুকছে বিহারের মুঙ্গের থেকে। পুলিশকে এদিকে কড়া নজর রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রামনবমীর দিন সিউড়িতে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলের বিষয়েও এদিন মুখ খোলেন তিনি। জানিয়ে দেন এ রাজ্যে এসব বরদাস্ত করা হবে না। যদিও বিজেপির পাল্টা দাবি, পুলিশমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী চরম ব্যর্থ। তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এদিনের অভিযোগও উড়িয়ে দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

 

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026