বিজেপিকে আক্রমণ করা থেকে বিরত হচ্ছেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানিংকালে যে কটি জনসভা করেছেন, সেখানেই সিপিএম বা কংগ্রেস নয়, তাঁর নিশানায় ছিল বিজেপি। বিজেপি ভিনডিকটিভ পলিটিক্স করছে বলে এদিন মালদহে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মালদহে প্রশাসনিক বৈঠকের পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে হুঁশিয়ারির সুরেই বলেন, তৃণমূলের একজন জেলে গেলে বিজেপির ১ লক্ষকে জেলে পাঠাবে মানুষ। শিশুপাচারের প্রসঙ্গ টেনেও এদিন বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। সাফ জানিয়েছেন, তাঁর সরকারের হাতেও শিশু পাচার নিয়ে বিজেপির নেতাদের বিরুদ্ধে প্রমাণ আছে। গরুর আধার কার্ড প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রী এদিন কটাক্ষ করেন বিজেপিকে। এদিন বিজেপিকে আক্রমণের পাশাপাশি মালদহের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন জেলায় ছোট বিমান চালু করার। মালদহ টাউন থেকে বালুরঘাট পর্যন্ত চালু হবে এই পরিষেবা। আমদহের আম বিশ্বপ্রসিদ্ধ। সেই আম এবার নেপাল, আবুধাবি ও ইউরোপে পাঠানো হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…