State

বিজেপি হিংসুটে, পশ্চিমবঙ্গকে সহ্য করতে পারেনা : মুখ্যমন্ত্রী

কৃষি ক্ষেত্রে বাংলা ব্যর্থ। বিজেপি সভাপতি অমিত শাহের এই দাবি কার্যত উড়িয়ে দিয়ে পাল্টা তাঁর দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমত খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী এদিন প্রমাণ করার চেষ্টা করেন বাংলা কৃষি ক্ষেত্রে ভারতে সবচেয়ে ভাল ফল করেছে। পরপর ৫ বছর কৃষি সম্মান পুরস্কারকে সামনে রেখে শতাংশে হিসাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার তথ্য দিয়ে কথা বলে। বাজে বকেনা। বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বিজেপিকে হিংসুটে বলে ব্যাখ্যা করে বলেন, বিজেপি পশ্চিমবঙ্গকে সহ্য করতে পারেনা। তাই কুৎসা রটায়। তথ্য ছাড়া বিভ্রান্তি ছড়ায়। আলিপুরদুয়ারে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, বাংলার মাটি শক্ত মাটি। এখানে দাঁত বসানোর চেষ্টা করলে দাঁত ভেঙে যাবে। রাজ্যের বকেয়া না মিটিয়ে কেন্দ্র জ্ঞান দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026