Kolkata

ঐতিহাসিক বিল, বললেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় পেশ হল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল। বিলটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কখনও চিকিৎসায় গাফিলতি তো কখনও মাত্রাছাড়া বিলের অঙ্কের অভিযোগ উঠছিল। বহু মানুষ মরণাপন্ন রোগীকে নিয়ে গিয়ে তাঁকে সুস্থ করতে ঘটিবাটি বেচার পরিস্থিতির শিকার হচ্ছিলেন। সাম্প্রতিক দুটি ঘটনা, সিএমআরআইতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর ও অ্যাপোলোতে সঞ্জয় রায় নামে এক যুবকের চিকিৎসায় গাফিলতি ও অস্বাভাবিক বিলের অভিযোগ সামনে আসার পর সরকার এই বিল আনার সিদ্ধান্ত নেয়। সিএমআরআইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করার পরও সঞ্জয় রায়ের ঘটনায় বিচলিত মুখ্যমন্ত্রী নিজেই এই বিল আনতে তৎপরতা দেখান। নিজের উদ্যোগেই এই বিল আনেন তিনি। সেই বিল এদিন বিধানসভায় পেশ হওয়ার পর বলতে উঠে বিরোধী বামেদের একহাত নেন মুখ্যমন্ত্রী। বাম শাসনের সময় বেসরকারি হাসপাতালগুলির কার্যকলাপে নজরদারি হয়নি বলেও তোপ দাগেন তিনি। এদিন শুধু ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল নয়, মুখ্যমন্ত্রী সাফ জানান বেসরকারি স্কুলগুলিও ভর্তির জন্য মোটা অঙ্কের ডোনেশন নেওয়া চালিয়ে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শেষ হলেই সেদিকে তিনি নজর দেবেন বলে এদিন আগাম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026